
দেশের প্রধানমন্ত্রী ফলে দেশ চালানোর গুরুত্ব দায়িত্ব পালন করতে গিয়ে কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। তবে বিরোধীদের সে সমালোচনা বিশেষ গায়ে মাখেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংসদে কটাক্ষের সুরে কার্যত সেটাই স্পষ্টভাষায় বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন,রোজ ২ কেজি করে গালি হজম করতে হয় তাঁকে। এটা নাকি তাঁর সুস্বাস্থ্যের গোপন রহস্য। রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, একজন ব্যক্তি তাঁকে প্রশ্ন করেছিলেন তিনি যে এত তরতাজা ও সুস্থ থাকি এত গোপন রহস্য কী? উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, প্রতিদিন ২ কেজি করে গালি হজম করতে হয় তাঁকে। এটাই তাঁর সুস্থ থাকার গোপন রহস্য। প্রধানমন্ত্রীর মুখে এহেন মন্তব্য শুনে হাসির রোল ওঠে সংসদ ভবনে। নিজের ভাষণে বিরোধী শিবিরকেও একহাত নিতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বলেছেন, কংগ্রেসকে দশকের পর দশক ধরে সুযোগ দিয়েছিল মানুষ। কিন্তু ওরা গরিবি হঠাও-এর মতো স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। দীর্ঘ বছরে কোনও স্টার্টআপ দেশে তৈরি হয়নি। রাহুল গান্ধীকে ইঙ্গিত করে বলেন,এমনকি ওরা নিজের স্টার্টআপকেও তুলে ধরতে পারেনি। দূরদর্শিতার অভাবই কংগ্রেসকে ধ্বংস করেছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।








