গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরু মেট্রোয় সওয়ার মোদী, উদ্বোধন বন্দে ভারতেরও 

    বেঙ্গালুরু মেট্রোয় সওয়ার মোদী, উদ্বোধন বন্দে ভারতেরও 

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    বেঙ্গালুরু সফরে গিয়ে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ও হলুদ লাইন মেট্রোয় সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    রবিবার বেঙ্গালুরুর কেএসআর রেলস্টেশন থেকে পতাকা নাড়িয়ে প্রধানমন্ত্রী কেএসআর বেঙ্গালুরু-বেলাগাভি রুট, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা-অমৃতসর রুট এবং নাগপুর-আজনি-পুনে লাইন-র বন্দে ভারতের সূচনা করেছেন।
    এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু মেট্রোর ১৯ কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইনের উদ্বোধন করেছেন, যা আরভি রোড-রাগিগুড্ডা থেকে বোম্মাসন্দ্রা পর্যন্ত বিস্তৃত। ১৬টি স্টেশন কভার করে এবং গুরুত্বপূর্ণ আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প এলাকাগুলিকে যুক্ত করে, এই লাইনটি মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে প্রায় ৭ হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মেট্রো উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষের সঙ্গে মেট্রোয় সওয়ার হয়েছেন। সেখানে তিনি বাকিদের সঙ্গে আলাপচারিতা সেরেছেন।