আজমেঢ় দরগায় মোদীর চাদর

0
126
ছবি সৌজন্যে : এক্স
সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র মেনে এবারও উরস উৎসবে আজমেঢ়ের গরীব নওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজুর হাতে একটি চাদর প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন।
সেটিই পাঠানোর কথা খাজা মইনুদ্দিন চিস্তির দরগায়। কিরেন রিজিজু নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তির দরগার উরস উৎসবে চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা ভারতীয় সংস্কৃতির মহানতার প্রতি সম্মান। এবং একই সঙ্গে সম্প্রীতি-সহিষ্ণুতার প্রমাণ।খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর পাঠিয়ে প্রধানমন্ত্রী যে সহানুভূতির বার্তা দিলেন সেটা, বেশ তাৎপর্যপূর্ণ। উরস হল সেই দিন যেখানে মইনুদ্দিন চিস্তির জীবনাবসান উপলক্ষে তার সমাধিতে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর উপদেশসমূহ মানবতার প্রতি ভালবাসা, ভ্রাতৃত্ব, এবং সবার মধ্যে ধর্মীয় অঙ্গীকারের উপর গুরুত্ব দেয়।
আজমেঢ়ে শরীফের দরগাহের প্রতি হাজার হাজার ভক্ত আসে প্রতিবছর উরস উপলক্ষে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মাবলম্বীরা যোগদান করেন এবং চাদর পেশ করা হয়।