গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মনমোহনের শেষযাত্রায় মোদী-শাহ-রাজনাথ

    মনমোহনের শেষযাত্রায় মোদী-শাহ-রাজনাথ

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স
    আর্থিক সংস্কারের পূজারি মনমোহন সিং-কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিল বিজেপি টিমের ৩ সদস্য। নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    শুধু এখানেই নয় মনমোহনের মৃত্যুর পরে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও প্রথম সারিতে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ৯০-এর দশকের গোড়ায় অর্থমন্ত্রী হিসেবে ভারতকে মুক্ত অর্থনীতির পথ দেখানো, ২০০৪ সাল থেকে দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে একের পর এক সংস্কার- ভারতের ধসে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার রূপকার হিসেবেই বার বার উঠে এসেছে মনমোহন সিং-র নাম।
    বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির তকমা ইতিমধ্যেই পেয়েছে ভারত। আর্থিক সংস্কারের রূপকারের শেষযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি টিমের শীর্ষ নেতৃত্বরা।