মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে চন্দ্রচূড়কে চান মোদী-শাহ

0
169
ছবি সৌজন্যে : সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়্যারম্যান পদে সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৩০ জুন অরুণ মিশ্র অবসর নেওয়ার পর থেকে কমিশনের চেয়্যারম্যানের পদটি শূন্য হয়ে আছে। একটা সময় পর্যন্ত ওই পদে প্রধান বিচারপতি বসতেন। এবার সদ্য অবসর নেওয়া চন্দ্রচূড়কে বসাতে চান প্রধানমন্ত্রী মোদী। অরুণ মিশ্রকে চেয়ারম্যান করার জন্য যোগ্যতা মান কমিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে ওই পদে বসাতে আইন সংশোধন করেছে মোদী সরকার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ পূরণ করতে সম্প্রতি উদ্যোগী হয়েছে সরকার। নিয়োগ সংক্রান্ত কমিটির বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চন্দ্রচূড়ের নামে আপত্তি তুলেছেন কমিটির দুই সদস্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জিন খাড়ো এবং রাহুল গান্ধী। সরকারি সূত্রের খবর, দু’জনেরই কমিটির বৈঠকে জানিয়ে এসেছেন, তাঁরা আপত্তির কারণ জানিয়ে বিস্তারিত রিপোর্ট কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী মোদীর কাছে পাঠাবেন। ডিওয়াই চন্দ্রচূড়ের নামে শুধু কংগ্রেস নয়, একাধিক বিরোধী দল এবং নাগরিক সংগঠনগুলির আপত্তি আছে।

প্রধান বিচারপতি থাকাকালে তাঁর ভূমিকা নিরপেক্ষ ছিল না বলে অভিযোগ উঠেছে। সংবিধানের ৭৫তম বর্ষ উদযাপন নিয়ে লোকসভার বিতর্কে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও নাম না করে চন্দ্রচূড়ের ভূমিকার সমালোচনা করেছিলেন।