মোদীকে দেবদেবীর কাছে পুশব্যাক করা উচিত: কল্যাণ

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেব-দেবীর কাছে পুশব্যাক করা উচিত। বায়োলজিক্যাল জন্ম নিয়ে নবেন্দ্র মোদীকে নজিবিহীন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বায়োলজিক্যাল জন্ম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবির প্রসঙ্গ টেনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি তো নিজেই বলেছেন ওঁনার জন্ম বায়োলজিক্যাল নয়। ঈশ্বরের দূত। তাই তিনি কোনও দেশের নাগরিকই নন। তাহলে নরেন্দ্র মোদীর কী করে ভোটার তালিকায় নাম থাকতে পারে।

তাই তাঁকে দেবদেবীর জগতে পুশব্যাক করা উচিত। বাংলাভাষীদের ওপর ভিনরাজ্যে অত্যাচার, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।