গঙ্গায় ক্যামেরা হাতে নৌকাবিহার মোদীর

0
58
ছবি সৌজন্যে : এক্স

গঙ্গায় নৌকাবিহার করে দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন কলকাতার গোয়ালিয়র ঘাটে। এরপর নৌকায় উঠে পড়েন ক্যামেরা হাতে।

ক্যামেরার লেন্সে চোখ রেখে একের পর এক ছবিও তোলেন। মর্নিং ওয়াকে আসা মানুষজনের সঙ্গে খানিক আলাপচারিতাও করেছেন। খোঁজ নিয়েছেন নৌকাচালকের। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায় গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রভাবিত হয়। পবিত্র গঙ্গাজল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে। পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পানিহাটির সভা থেকে গঙ্গাবিহারের বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেছেন। মঞ্চ থেকে বলেছেন বৃহস্পতিবার বেলুড় মঠে গিয়েছিলেন। সেই পবিত্র মাটি স্পর্শে জীবন ধন্য হয়েছে।

এরপর হাওড়ায় রোড শোয়ে মানুষের আশীর্বাদ পেয়েছেন। এরপর শুক্রবার সকালে পবিত্র গঙ্গায় সময় কাটানোর সুযোগ হয়েছে।