
আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রশিক্ষকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক আসন অনুশীলনের পাশাপাশি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।
শুধরে দিয়েছেন কারও কারও যোগ ভঙ্গিও। ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যোগ সবাইকে জুড়ে দেয়। যোগ দিবস তুলে ধরেছে দেশের ঐক্যের ছবি। পুরো দেশকে এ করে দিয়েছে এই যোগ দিবস। ২১ জুন বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন। পুরো দেশ পুরো বিশ্বের সঙ্গে জুড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী পথক পৃথক অংশ থেকে একের পর এক অদ্ভুত ছবি উঠে আসছে।
পুরো দেশ ও সারা বিশ্ব একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এটাই মানুষের শক্তি। যোগ সবাইকে জুড়ে রাখে।
