জি২০ : ব্রাজিল যাচ্ছেন মোদী, নাইজিরিয়া-গায়ানাও 

0
219
জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রকে।
ব্রাজিল যাওয়ার আগে ১৬-১৭ নভেম্বর আফ্রিকার দেশ নাইজিরিয়ায় যাবেন তিনি। রিও ডি জেনেইরোয় জি২০ শীর্ষবৈঠক সেরে যাবেন দক্ষিণ আমেরিকার আর এক দেশ গায়নায়। সূত্রের খবর, বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিও জি২০-তে এ বার আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। সাউথ ব্লকের একটি সূত্র জানাচ্ছে, জি২০ শীর্ষসম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর পার্শ্ববৈঠক হতে পারে। নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবুর সঙ্গে মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিদ্যুৎ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে।
অন্যদিকে, ১৯-২১ নভেম্বরের গায়না সফরে সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে পার্লামেন্টে বক্তৃতা করবেন মোদী।
ছবি  সৌজন্যে : এক্স