গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৫ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে মোদীর সাক্ষাৎ

    ৫ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে মোদীর সাক্ষাৎ

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী ৫ নভেম্বর বিশ্বজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫২ বানে হারিয়ে ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা।
    আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে ছেলেছেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, আমনজ্যোৎ কৌর, রেণুকা, জেমাইমারা। তাঁদের এই সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় শুধু ভারতীয় মেয়েদের জয়গান। আর দেশের কন্যাদের এই জয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বকাপ জেতার কিছুক্ষণের মধ্যে তিনি একটি বিশেষ পোস্টের মাধ্যমে হরমনপ্রীতদের অভিনন্দন। জানিয়েছেন।