গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ফেব্রুয়ারি মাসেই ইজরায়েল সফরে মোদী

    ফেব্রুয়ারি মাসেই ইজরায়েল সফরে মোদী

    0
    58
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    চলতি মাসেই ইজরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এই ঘোষণা আসতেই দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
    তবে ইরানের সঙ্গে ইজরায়েলের অশান্তির আবহে নরেন্দ্র মোদীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দু’দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এটি তাঁর দ্বিতীয় ইজরায়েল সফর হতে চলেছে।
    এর আগে ২০১৭ সালের জুলাই মাসে তাঁর প্রথম সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় মোড় এনে দেয়। সেই সফরের পর থেকে প্রতিরক্ষা, জলসম্পদ, কৃষি, সাইবার সুরক্ষা-সহ বহু ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বেড়েছে।