আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্প বৈঠক!

0
40
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, জি-৭ সামিটের পরই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের পর প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। এর আগে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গত কয়েক মাসে দুই দেশের নেতার মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে।
তবে, এবার মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী- ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে বলে জানা গিয়েছে। হোয়াইট হাউজ সূত্রে খবর, বুধবার অর্থাৎ ১৭ জুন ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।