বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট, সতর্ক করলেন মোদী  

0
37
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে বিশ্বজুড়ে পেট্রল, ডিজেল, এলপিজি সহ জ্বালানি সঙ্কট চরমে উঠেছে। ১৩২ তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে জ্বালানি নিয়ে এমনই সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেছেন, এই মার্চ মাসটি বিশ্বব্যাপী অত্যন্ত ঘটনাবহুল ছিল। সকলের মনে আছে যে, অতীতে কোভিডের কারণে সমগ্র বিশ্বকে দীর্ঘ সময় ধরে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সকলেই আশা করেছিল, কোভিড সংকট থেকে বেরিয়ে আসার পর বিশ্ব একটি নতুন সূচনার সাথে প্রগতির পথে এগিয়ে যাবে, কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি ক্রমাগত দেখা দিতে থাকে।
যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে ভারতের প্রতিবেশী অঞ্চলে গত এক মাস ধরে এক ভয়াবহ যুদ্ধ চলছে। এই দেশগুলিতে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে কর্মরত লক্ষ লক্ষ পরিবারের আত্মীয়-স্বজন বাস করেন। সেখানে থাকা ১ কোটিরও বেশি ভারতীয়কে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তিনি উপসাগরীয় দেশগুলির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।