গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ব্যাংককে ইউনুসকে সতর্ক করলেন মোদী 

    ব্যাংককে ইউনুসকে সতর্ক করলেন মোদী 

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে।এদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশ পরিস্থিতি খারাপ হয় (দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে) এমন যেকোনো বক্তব্য এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। যা সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ ( বিশেষ করে রাতে), সীমান্ত স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয়।

    তাতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তসহ বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন।বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সবগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেছেন,বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে।বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেছেন, আলোচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যে সব উস্কানিমূলক মন্তব্য করেছেন সে প্রসঙ্গ, সীমান্ত-হত্যা বন্ধ, গঙ্গাজল চুক্তির পুনর্নবীকরণ এবং তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। উল্লেখ্য,অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। এদিকে, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমস্টেক সম্মেলনের ফাঁকে ১০ বছরের পুরনো এক ছবি নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন মহম্মদ ইউনুস। যেখানে দেখা যাচ্ছে, ইউনুসের হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবিটি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। জানা যাচ্ছে, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনুসকে স্বর্ণপদক দেওয়া হয়।

    অন্যদিকে,বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সেদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক প্রসঙ্গে বিদেশসচিব বিক্রম মিশ্রী বলেছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সীমান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং অনপ্রবেশ নিয়েও দু দেশ সহমত হয়েছে বলে জানিয়েছে বিদেশসচিব বিক্রম মিশ্রী।