গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করবেন মোদী

    বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করবেন মোদী

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হবে আজ,বৃহস্পতিবার। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচ্য বিষয় হবে দফতরের কাজের খতিয়ান, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা।

    পাশাপাশি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতের উপরে অর্থনৈতিক-সহ বিভিন্ন প্রভাব ও নাগরিক পরিষেবাও হতে পারে আলোচনার বিষয়। প্রসঙ্গত, পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন ও পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য এসেছে। তাই বৈঠকে বিশেষ ভাবে উঠে আসতে পারে এই তিন রাজ্যের সংক্রান্ত আলোচনা।

    বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যেরা ছাড়াও উপস্থিত থাকবেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত-সহ সকল প্রতিমন্ত্রী। সরকারি প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। আলোচনার বিষয় হতে পারে বিভিন্ন দফতরের বরাদ্দ ও তার সংস্কার। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে নির্দেশ দিতে পারেন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে। বাড়তি নজর থাকতে পারে জ্বালানি, কৃষি, লজিস্টিক ও বিমান-নৌ পরিবহণ সংক্রান্ত বিষয়ে। উল্লেখ্য, ২০২৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার এটাই প্রথম বৈঠক। জল্পনা রয়েছে মন্ত্রিসভায় রদবদলেরও।