গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা মোদির

    দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা মোদির

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রবিবার ৯০-তে পা দিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসো। বৌদ্ধ ধর্মগুরুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে তিনিও দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাছেন।

    তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষেকে অনুপ্রাণিত করে তুলেছে। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন। এদিকে জন্মদিনে লামাকে শুভেচ্ছে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,পবিত্র দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাছেন। তাঁর ঐক্য, শান্তি এবং করুণার বার্তা দিয়ে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

    অন্যদিকে জন্মদিনে বিশেষবার্তায় বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা বলেছেন, তিনি খুবই সাধারণ এক বৌদ্ধ সন্ন্যাসী। আগামীদিনেও তিনি মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির প্রচারে মননিবেশ করে যাবেন । প্রাচীন ভারতীয় জ্ঞান এবং তিব্বতি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।