ট্রাম্পের উপর হামলায় উদ্বিগ্ন মোদী, নিন্দা বাইডেনের 

0
167
Modi worried about attack on Trump condemns Biden
Modi worried about attack on Trump condemns Biden

আমেরিকার পেনসিনভেনিয়ার সভায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

এই ঘটনার তীব্র বিরোধিতা করছেন। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই।তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। যাঁদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য, যাঁরা জখম হয়েছেন তাদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য সমবেদনা।বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পোস্ট শেয়ার করেছেন।ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা করে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি লিখেছেন, পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সভায় হামলার বিষয়ে তিনি শুনেছেন।তিনি সুস্থ এবং নিরাপদ আছেন শুনে তিনি কৃতজ্ঞ।তিনি ডোনাল্ড ট্রাম্পের পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছেন।ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট সার্ভিসের উপর তিনি এবং জিল বাইডেন কৃতজ্ঞ। আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই।সকলকে এক একজোট হয়ে এর বিরোধিতা করা উচিত। জো বাইডেনের এই পোস্ট শেয়ার করেছেন ফার্স্ট লেডিও।এই ঘটনার নিন্দা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই। নাগরিক হিসাবে সকলকে রাজনীতিকে আরও সম্মান জানানো উচিত।প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের উপর এই কাপুরুষোচিত হামলা নিন্দনীয়।