নিউজিল্যান্ডে মোদীর দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ভারত ও নিউজিল্যান্ড দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে চলেছে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি। আর এই হাইপ্রোফাইল চুক্তি সম্পন্ন হওয়ার আগেই এক বড়সড় ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই ভারতের বাজারে নিউজিল্যান্ডের মোট রপ্তানির ৫৭ শতাংশ পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। এই চুক্তির ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতায় এক নতুন গতি আসবে বলে দুই দেশই প্রবল আশাবাদী। অন্য দিকে, ভারত থেকে নিউজিল্যান্ডে পণ্য রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক ছাড় পাওয়ার পথও সুগম করে দেবে এই চুক্তি। সোশ্যাল মিডিয়া এক্স -এ এক বার্তায় লাক্সন বলেছেন, ভারতের সঙ্গে এই বাণিজ্য চুক্তির ফলে নিউজিল্যান্ডের ব্যবসায়িক সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে এবং প্রথম দিন থেকেই নিউজিল্যান্ডের রপ্তানির একটা বড় অংশ শুল্কের বোঝা ছাড়াই ভারতের বাজারে প্রবেশ করতে পারবে।

তাঁর মতে, এই ঐতিহাসিক চুক্তি শুধু নিউজিল্যান্ডের ব্যবসার জন্যই লাভজনক নয়, বরং তা দু’ দেশের অর্থনৈতিক সম্পর্কের বুনিয়াদকেও আরও বেশি মজবুত করবে। এর ফলে ভারতের দ্রুত বাড়তে থাকা কনজিউমার মার্কেটে নিউজিল্যান্ডের কৃষি, খাদ্য, দুগ্ধজাত পণ্য, প্রযুক্তি ও পরিষেবা ক্ষেত্রের যুক্ত থাকা সংস্থাগুলি অত্যন্ত সহজে প্রবেশের সুযোগ পাবে। উল্লেখ্য, দীর্ঘ প্রায় চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে নিউজিল্যান্ড গিয়েছেন নরেন্দ্র মোদী।