
মনমোহন সিং সততা এবং সারল্যের প্রতীক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেছেন উত্তরসূরী নরেন্দ্র মোদী।
দিল্লির বাসভবনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপনের পর ভিডিও বার্তায় বিশেষ শ্রদ্ধার্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, মনমোহন সিংকে দেশ সর্বদা একজন সংস্কারবাদী নেতা হিসেবে মনে রাখবে। মনমোহন সিং তখন দেশের প্রধানমন্ত্রী আর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। নিয়মিত কথা হতো তাদের। জাতীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ইস্যু নিয়ে আলোচনা করতেন তাঁরা। দিল্লি গেলেই মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতেন। মনমোহন সিংয়ের জীবন সততা এবং সারল্যের এক আদর্শ উদাহরণ। তিনি দেশের এক উল্লেখযোগ্য সাংসদ। বঞ্চনা এবং সংগ্রামের ঊর্ধ্বে উঠে একজন মানুষ কী ভাবে সফল হতে পারেন, তাঁকে দেখে তা সকলের শেখা উচিত। একজন সৎ মানুষ, সেরা অর্থনীতিবিদ এবং সংস্কারবাদী নেতা হিসেবে স্মরণে থাকবেন তিনি।







