দুর্নীতিগ্রস্ত প্রমাণে ষড়যন্ত্র মোদীর : কেজরিওয়াল 

0
168
তাঁকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে ষড়যন্ত্র করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের সততা’র দাবি নিয়েই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। এই আবহে দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।দিল্লির যন্তর মন্তরে জনতা কি আদালত অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনি তাঁকে এবং মণীশ সিসোদিয়াকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চক্রান্ত করেন।তাদের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিলেন।তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কষ্ট পেয়েছেন। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি শুধু শ্রদ্ধা অর্জন করতে চান, টাকা নয়।তাঁর এবং দিল্লির আপ পরিচালিত সরকারের সততার পক্ষে সওয়াল করে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, যদি অরবিন্দ কেজরিওয়াল অসৎ হতেন, তবে কি বিনামূল্যে বিদ্যুৎ দিতেন।যদি তিনি দুর্নীতিগ্রস্তই হবেন, তবে কি মেয়েদের বিনামূল্যে বাস পরিষেবা দিতেন।হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতেন।