গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home South 24 Pgs মোদীর পতন শুরু, তোপ মমতা 

    মোদীর পতন শুরু, তোপ মমতা 

    0
    7
    ছবি সৌজন্যে :ফেসবুক

    লোকসভায় প্রত্যাখিত হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যাপাধ্যায়ের।

    তাঁর মন্তব্য, নরেন্দ্র মোদী ও বিজেপির পতন শুরু হয়েছে। উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে তীব্র কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেছেন, মহিলা বিলের নামে ৫৪৩ আসন বাড়িয়ে ৮৫০ আসন করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। তবে, তৃণমূলের ২১ জন সাংসদ তা রুখে দিয়েছে। আগামীদিনে বিজেপিকে হঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,  বাংলাকে টার্গেট করলে তিনি দিল্লিকে টার্গেট করেন।

    বাংলায় বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা আরও বলেছেন, এবার বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে। সব যাবে যখন পতন শুরু হয় না, একেবারে হয়।