গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা মোদীর

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা মোদীর

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
    ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
    নরেন্দ্র মোদী বলেছেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি আরো বলেছেন, ঈদুল ফিতরের উদযাপন সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।