মোদীর আদর্শগত-রাজনৈতিক পরাজয় : কংগ্রেস  

0
154
Modis Ideological Political Defeat Congress
Modis Ideological Political Defeat Congress
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শগত ও রাজনৈতিক পরাজয় হয়েছে।ভোটগণনার মধ্যে মন্তব্য করেছে কংগ্রেস।
মঙ্গলবার সকাল থেকেই দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। এমনকি গণনার মাঝখানে একটা সময় বারাণসী কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।সেই সূত্র ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এই নির্বাচনী ট্রেন্ড বলে দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী এবার প্রাক্তন হবেন। এটা আদর্শগত ও রাজনৈতিক পরাজয়। এটা আগে কখনও হয়নি যে দেশের প্রধানমন্ত্রী নিজে ভোটে পিছিয়ে রয়েছেন নিজের কেন্দ্র থেকে। বারাণসীতে যা হচ্ছে, তা শুধু ট্রেলার।অন্যদিকে, নির্বাচন কমিশনকে লেখা এক এক্স বার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, ভোটের ফল দ্রুত আপডেট করা হচ্ছে না কেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মুহুর্মুহু ফল আপডেট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২ ঘণ্টা ধরে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের ফলাফল বের করতে অত্যন্ত দেরি করা হচ্ছে। গণনা প্রক্রিয়াতেও ঢিলেমির অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। তাঁর প্রশ্ন, ধীরগতিতে গণনা প্রক্রিয়া চালানোর নির্দেশ কোথা থেকে আসছে।