
বিজেপির স্বার্থ চরিতার্থ করতে লোকসভার আসন বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস করাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তাঁর অভিযোগ, প্রস্তাবিত বিলে সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন সংক্রান্ত সমস্ত সাংবিধানিক সুরক্ষা তুলে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ডিলিমিটেশন কমিশনকে—যে প্রতিষ্ঠানের সদস্যদের সরকার নিজেই নিয়োগ ও নিয়ন্ত্রণ করবে। বিজেপি কীভাবে এটা করে—অসম এবং জম্মু ও কাশ্মীরে ডিলিমিটেশন প্রক্রিয়াকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে, বিজেপি-বিরোধী অঞ্চল ও সম্প্রদায়গুলিকে ভেঙে দিয়েছে নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য।
রাহুল লিখেছেন, নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পর, প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী যে তিনি ডিলিমিটেশন কমিশনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু কংগ্রেস তা হতে দেবে না।







