গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ধর্ম নিরপেক্ষ সরকার হলেই মোদীর আইন বাতিল: ফিরহাদ

    ধর্ম নিরপেক্ষ সরকার হলেই মোদীর আইন বাতিল: ফিরহাদ

    0
    153
    ছবি সৌজন্যে :ফেসবুক
    যেদিন এদেশে ধর্ম নিরপেক্ষ সরকার হবে সেদিন মোদীর আইন বাতিল হবে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম।
    তার কথায় ধর্মীয় মেরুকরণ করার জন্যই ওয়াকফ সংশোধনী বিল জোর করে পাস করা হয়েছে। ধর্মীয় জিগির তোলার জন্যই এটা করা হয়েছে। ভারতে সব ধর্মের মানুষ মিলে মিশে থাকতে চায়। তার জন্যই বিজেপিকে তাড়ানো প্রয়োজন। যাতে ঘৃণার রাজনীতি বন্ধ হয়। ফিরহাদ হাকিম আরও বলেছেন সরকার তো সবার জন্য।
    কিন্তু সরকারই যদি ভাগ করে দেয় তাহলে দেশে শান্তি থাকবে কি করে। তিনি আরও বলেছেন আশার আলো একটাই বিরোধী সবাই মিলে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে একসঙ্গে ভোট দিয়েছে।