মমতার জন্মদিনে দীর্ঘায়ু-সুস্থতার বার্তা মোদীর 

0
128
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছেন তিনি।  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করেন তিনি। অন্যদিকে, এই দিনটি ঘিরে প্রতি বছর দলের নেতা-কর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে। শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চান। বিশেষ কর্মসূচি রাখেন না।

তবে যেহেতু সংগ্রামই তাঁর জীবনসঙ্গী, তাই স্বভাবসুলভ ভঙ্গিতেই রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দেন। যদিও নিজের একান্তে বইতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, ৫ জানুয়ারি নয়, মায়ের কথা অনুযায়ী, তাঁর জন্ম হয়েছিল দুর্গাষ্টমীতে।