নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর

0
53
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে।
একইসঙ্গে নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম গুরুত্বপূ্র্ণ ইউরোপীয় অংশীদার হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি পৌছন নেদারল্যান্ডসে।
শনিবার দ্য হেগ শহরে একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা করেছেন তিনি। এরপর তিনি ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকী বেশ কয়েকটি চুক্তিও হয়েছে বলে খবর।