গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National জাতীয় ভোটার দিবসে বার্তা মোদীর

    জাতীয় ভোটার দিবসে বার্তা মোদীর

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স

    এসআইআর আবহে জাতীয় ভোটার ডে-তে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা আরও গভীর হোক।

    গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। এই কাজে যুক্ত নির্বাচন কমিশনের কর্মী-অফিসারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার হওয়া মানে শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ভোটাধিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    দেশের গণতান্ত্রিক চেতনাকে সম্মান করার জন্য সবাইকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে বিকশিত ভারত গঠনের ভিত্তি আরও দৃঢ় হোক। মন কি বাতেও জাতীয় ভোটার দিবস নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ভোটাররাই গণতন্ত্রের আত্মা। ১৮ বছর হলেই ভোটদানের অধিকার পাওয়া একটা মাইলস্টোন।