গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home International ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারের বার্তা মোদীর

    ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারের বার্তা মোদীর

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে যোগ দিয়ে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে তিনি বলেছেন, এই সমাবেশ পারস্পরিক আস্থা ও বিশ্বাসের প্রতীক। তিন দেশের সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    অনুষ্ঠানে ভারত ও অস্ট্রেলিয়ার শীর্ষ শিল্পপতি, বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো জরুরি। ভারতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার শিল্পমহলকে ভারতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।