মোদীর রেকর্ড, রামমন্দিরে পুজো শুভেন্দুর

0
18
ছবি সৌজন্যে :ফেসবুক

জওহরলাল নেহেরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনেই নিউটাউনের রামমন্দিরে নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনা করে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যজ্ঞও করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, পীযূষ কানোরিয়ারা। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। এরপর ১৯৫১ থেকে ১৯৫২ সালের মধ্যে স্বাধীন ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে জিতে প্রধানমন্ত্রী হন তিনিই।

এরপর আমৃত্যু ৪ হাজার ৩৯৮ দিন তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। ১০ জুন সেই রেকর্ড ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।