রিয়াল ছাড়চ্ছেন মদ্রিচ,বায়ার্নও ছাড়ছেন ডায়ার

0
152
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য পথচলার অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। ক্লাবটির সঙ্গে মূল চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত হলেও, আসন্ন ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে দু’ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ।১৩ জুলাই পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলবেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। 

ক্লাব সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে নতুন এই স্বল্পমেয়াদী চুক্তিতে সই করবেন মদ্রিচ। তবে এই মেয়াদে তার বেতন বা অন্যান্য চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি।রিয়ালে নিজের ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন মোট ২৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ,তিনটি লা লিগা এবং একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি।রিয়ালের মাঝমাঠে তিনি ছিলেন দলের মেরুদণ্ডস্বরূপ এবং বহু ম্যাচে তার দারুণ পারফরম্যান্সেই সফলতা এসেছে ক্লাবটির।অন্যদিকে,জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার।

ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রিয়ান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।২০১৪ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন ডায়ার।এক দশক পর, ২০২৪ সালের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে যোগ দেন বায়ার্ন মিউনিখে। চলতি সিজন শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে, এরপরই তিনি ক্লাব ছাড়বেন।