গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports আফ্রিকার বর্ষসেরা , দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

    আফ্রিকার বর্ষসেরা , দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

    0
    118
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে আবারও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন,সিএএফ।

    মহিলা বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাকিমির এই মনোনয়ন অবাক করার মতো নয়।পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের সিজনে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল নজরকাড়া।সম্প্রসারিত নতুন ক্লাব বিশ্বকাপে চেলসির বিপক্ষে ফাইনালে হারলেও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন এই ফুল-ব্যাক।২৭ বছর বয়সী হাকিমি ফের ফিট হলে ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোকে নেতৃত্ব দেবেন। ১৯৭৬ সালের পর চ্যাম্পিয়নশিপর খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।দুবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন দৌড়ের সামনের সারিতে। গত সিজনে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরোয়ার্ড।

    ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।গালাতাসারাই তারকা ভিক্টর ওসিমেনও দারুণ ফর্মে রয়েছেন।ক্লাব এবং দেশের হয়ে আলো ছড়ালেও বিচারকদের নির্ধারিত সময়সীমা ১৫ অক্টোবর হওয়ায় তার সাম্প্রতিক কিছু কীর্তি তালিকাভুক্ত হয়নি, যার মধ্যে আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক এবং গ্যাবনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে তার দু’ গোল উল্লেখযোগ্য।