সামি-র এসআইআর হাজিরা

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন মহম্মদ সামি। মঙ্গলবার যাদবপুরের বিক্রমগড়ের কাটজুনগর স্কুলে শুনানি কেন্দ্রে গিয়েছিলেন। ওই স্কুলেই ক’দিন আগে শুনানিতে গিয়েছিলেন অভিনেতা, সাংসদ দেব।

শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে বয়স্ক মানুষদের হয়রানির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন। মঙ্গলবার সাধারণের নজর এড়িয়ে মুখে মাস্ক পরে পিছনের দরজা দিয়ে শুনানি কেন্দ্রে ঢোকার চেষ্টা করলেও সাধারণের নজর এড়াতে পারেন নি তিনি। প্রিয় ক্রিকেটারকে দেখতে ভিড়ও জমে। মহম্মদ সামিকে আগেই শুনানির জন্য ডাকা হলেও ক্রিকেটে ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারেন নি।

এদিকে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ-র প্রায় ৯০ বছর বয়সী মাকে শুনানিকে ডাক দেওয়ায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।