ফিট নন মহম্মদ শামি

0
151
ছবি সৌজন্যে : এক্স

অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ,বিসিসিআই জানিয়ে দিয়েছে, শামি এখনও আনফিট।

 

 

টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন। তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না মহম্মদ শামি। বিসিসিআই একটি বিবৃতিতে লিখেছে, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছে। তার পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন’টা ম্যাচেই খেলেছে। সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে মহম্মদ শামির বাঁ পা হালকা ফুলে গিয়েছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা ভাব প্রত্যাশিত।বোর্ডের সংযোজন, মহম্মদ শামিকে পর্যবেক্ষণ করার পর বোর্ডের চিকিৎসক দলের মনে হয়েছে, মহম্মদ শামির হাঁটু সেরে উঠতে সময় লাগবে। বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণ করা দরকার। আনফিট থাকায় বর্ডার-গাওস্কর ট্রফির বাকি দুই টেস্টের জন্য মহম্মদ শামির নাম বিবেচনা করা হয়নি।উল্লেখ্য গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন মহম্মদ শামি।

 

গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে। তার পর নভেম্বরে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরেন। কিন্তু একটানা খেলার পরে আবার চোট পেয়েছেন। মহম্মদ শামিকে বিজয় হজারের দলেও নেওয়া হয়নি।