কঠিন সময়ে ঐক্য বজায় রাখার বার্তা মোহন ভাগবতের

0
121
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, প্রত্যেক দেশবাসীকে দেশভক্তি প্রদর্শন করতে হবে।
সর্বশক্তি দিয়ে জাতীয় নিরাপত্তা ও ঐক্য বজায় রাখতে হবে। আরএসএসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পহেলগাঁওতে নিরস্ত্র, নিরাপরাধ মানুষের ওপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছিল। অপারেশন সিঁদুর-এ তার যথাযোগ্য জবাব দেওয়া হয়েছে।
এই অশান্তির আবহে গোটা দেশ যাতে সরকারের পাশে থাকে, সেই বার্তা দিয়েছে আরএসএস। একইসঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছে। পাকিস্তানের হামলাকে অমানবিক আখ্যা দেওয়া হয়েছে আরএসএস-এর তরফে।