
প্রথমবার বেজিং সফরে যাওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে বিশেষ বিমান পাঠাচ্ছে চিন। সূত্রের খবর, ২৬ মার্চ চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এই সফরে চিনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে মহম্মদ ইউনূসের বৈঠক হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। জানা গেছে, চিনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ-র ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনটিতে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চিন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়। এর আগে, জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও প্রথম দ্বিপাক্ষিক সফরে চিন গিয়েছিল।








