বৃহস্পতিতে পাকিস্তান লাগোয়া ৪ রাজ্যে মকড্রিল

0
135
ছবি সৌজন্যে :সংগৃহীত

পাকিস্তান লাগোয়া রাজ্যগুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার হতে চলেছে মকড্রিল। তালিকায় রয়েছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু-কাশ্মীর। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পরই মক ড্রিল হয়েছিল।

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরদিনই ৮ মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সরক্ষিত থাকবেন, তাই-ই শেখানো হয়েছিল।

সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল।