কর্ণাটকের এসবিআইয়ে লুট হওয়া টাকা গয়না মিলল মহারাষ্ট্রে

0
84
ছবি সৌজন্যে : এক্স
কর্ণাটকের এসবিআইয়ের লুট হওয়া ২০ কোটি নগদ টাকা এবং গয়নার কিছু অংশ উদ্ধার হয়েছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে খবর অভিযান চালানো হচ্ছিল পান্ধারপুরের মঙ্গলবেদ তালুকের হলজান্তি এলাকায়।
সেই সময় একটি বাড়ির ছাদ থেকে টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। একটি ব্যাগে টাকা এবং অন্য একটি ব্যাগে সোনার গয়না উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া টাকা এবং সোনার গয়নার পরিমাণ কত, তা স্পষ্ট করেনি পুলিশ। ডাকাতদল মহারাষ্ট্রে পালিয়ে গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই সে রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কর্ণাটক পুলিশ।
তার পরই কর্ণাটক পুলিশের একটি বিশেষ দল মহারাষ্ট্রে পৌঁছে ওই রাজ্যের পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালাচ্ছিল। উল্লেখ্য, গত মঙ্গলবার কর্নাটকের চড়াচন শহরের এসবিআইয়ে ২০ কোটি টাকার ডাকাতি হয়। পুলিশ সূত্রে খবর, ২০ কোটি টাকার সোনার গয়না এবং নগদ এক কোটি টাকা লুট করে চম্পট দেয় ডাকাতদল। সেনার পোশাকে মুখোশ পরে ব্যাঙ্কে ঢুকেছিল তিন ডাকাত।