দোষী ট্রাম্পের সাজা পিছোল আদালত

0
206
The court rejected the sentence of guilty Trump
The court rejected the sentence of guilty Trump
তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার মামলায় অপরাধী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে গিয়েছে আদালতে। ডোনাল্ড ট্রাম্পের আবেদন মেনে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাজা ঘোষণা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে।
ওই মামলায় ৩১ মে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।তাঁর বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব ক’টিই প্রমাণিত হয়েছে বলে জানিয়ে ১২ সদস্যের জুরি ঘোষণা করেছিল ১১ জুলাই সাজা ঘোষণা করা হবে। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর আবেদনে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার আইন অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের জেল বা জরিমানা অথবা এক সঙ্গে দু’টি সাজাই হতে পারে।প্রসঙ্গত, আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ রাখতে ডোনাল্ড ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন।ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।