বেজিং-এ মংলা চুক্তি ঢাকার, সতর্ক নয়া দিল্লি 

0
20
ছবি সৌজন্যে :ফেসবুক
বাংলাদেশের প্রধানমন্ত্রী চিন সফরে গিয়ে মংলা বন্দর সংলগ্ন ১১০ একর জমিতে বেজিংয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তৈরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। এমন একটি দাবি সামনে এসেছে। 
সূত্রের দাবি, তিন দিনের সেশেলস সফর সেরে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফেরার পরেই উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হতে পারে বলে জানা যাচ্ছে ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরে ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিলেও এখনও পর্যন্ত দিল্লি সফরে আসেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী চিন সফরে গিয়েছেন এবং সেখানে মংলা বন্দর সংলগ্ন ১১০ একর জমিতে বেজিংয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তিনি। সরকারি ভাবে তারেক বা তাঁর সরকারের তরফে এ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিন সফরে বাংলাদেশ ও চিনের মধ্যে বেশ কয়েকটি মউ স্বাক্ষর হয়েছে বলে ঢাকার তরফে জানানো হয়েছে ৷ এই জল্পনা সত্যি হলে গোটা বিষয়টি নিয়ে দ্রুত ভাবনাচিন্তা প্রয়োজন বলেই মনে করছে নয়াদিল্লি ৷