গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মনিকা বেলুচ্চির প্রেমের গল্পে ইতি

    মনিকা বেলুচ্চির প্রেমের গল্পে ইতি

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন নির্মাতা টিম বার্টন এবং ইতালিয়ান অভিনেত্রী-মডেল মনিকা বেলুচ্চি দু’ বছরের সম্পর্কের অবসান ঘটিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়ে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    উল্লেখ্য,তাঁদের প্রথম দেখা হয়েছিল ২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে, তখন দুজনেই অন্য কারো সঙ্গে সম্পর্কে ছিলেন।২০২২ সালে ফ্রান্সের লুমিয়ের উৎসবে বেলুচ্চি,মার্কিন নির্মাতা টিম বার্টনকে আজীবন সম্মাননা প্রদান করার সময় তাদের পুনরায় দেখা হয় এবং সেই থেকে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। ২০২৩ সালের অক্টোবর মাসে রোম ফিল্ম ফেস্টিভ্যালে তাঁরা প্রথমবার প্রকাশ্যে যুগল হিসেবে উপস্থিত হন, এরপরই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।২০২৩ সালে একটি সাক্ষাৎকারে বেলুচ্চি জানিয়েছেন, তিনি খুশি যে বার্টনের মতো একজন মানুষকে পেয়েছেন এবং একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছেন। বার্টন তাঁর ছবি ,বিটলজুস বিটলজুস-এ ডেলোরেস চরিত্রে বেলুচ্চিকে অভিনয়ের জন্য বেছে নেন। ছবির লন্ডন প্রিমিয়ারে তাঁরা একসঙ্গে উপস্থিত ছিলেন।

    এদিকে টিম বার্টনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে ,যার থেকে তাদের দুই সন্তান বিলি ও নেল। একসঙ্গে সুইনি টড, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডার্ক শ্যাডোজ’সহ জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তারা।অন্যদিকে মনিকা বেলুচ্চি ১৯৯৯ সালে ফরাসি অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুই কন্যা দেভা ও লিওনি। ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।