মণিরুল সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন : সুকান্ত 

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর আবহে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনা পূর্বক বক্তব্য রেখে তাঁর বিধানসভায় সংখ্যালঘু হিন্দুদের ভয় দেখিয়েছেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।
মালদায় সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বিধায়ক মণিরুল ইসলামের ঘনিষ্ঠরা ফারাক্কার টোলপ্লাজাকে তোলাবাজির টোলে পরিণত করেছেন। সেখানে সমানে তোলাবাজি চলছে। যারফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সুকান্তর আরও মন্তব্য, ফারাক্কার তৃণমূলের ব্লক সভাপতি আসাদউদ জামান, একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সরকারি জমি হাতিয়ে রাখার অভিযোগ আছে।
কিন্তু তারপরেও সরকার কোনও পদক্ষেপ করেনি। এইটাই তৃণমূলের পরিচয় ও আসল স্বরূপ।