
নির্ধারিত সময়ের আগেই শনিবার কেরলে বর্ষা প্রবেশ করে গিয়েছে। যা ১৬ বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। সেক্ষেত্রে এরাজ্যেও আগাম বর্ষা প্রবেশ করতে পারে।
২-৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গ এবং সিকিমে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে। এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস। পরের সপ্তাহে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।





