আগামী সপ্তাহে রাজ্যে বর্ষার আগমণ

0
147
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আগামী ১৬ বা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। ব্রেক জার্নি শেষে লেট হলেও দক্ষিণবঙ্গে মৌসমী বায়ুর আগমণের খবর নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে বর্ষা প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে হাওয়া অফিশ। চলতি মাসের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গকে। অন্যদিকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।