গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বর্ষা ঢুকছে আন্দামানে

    বর্ষা ঢুকছে আন্দামানে

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আন্দামান ও সংলগ্ন এলাকায়। শনিবার ১৬ মে-র মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সেখানে প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে দেশের মূল ভূখণ্ডে এখনই বর্ষার কোনও প্রভাব পড়ছে না।

    বরং উত্তর ভারতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের জোড়া ফলায় পশ্চিমবঙ্গের উত্তরাংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণেও। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মৌসুমি বায়ু ১৬ মে-র মধ্যে সেখানে প্রবেশ করতে পারে।

    বঙ্গোপসাগর থেকে আপাতত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তার প্রভাবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা এখন মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ এবং বিহারের উপর দিয়েও তা গিয়েছে। এ ছাড়া, পূর্ব বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলে তার সরাসরি কোনও প্রভাব পড়ছে না।