বর্ষার বৃষ্টি কলকাতা সহ রাজ্য জুড়ে, উত্তরে দুর্যোগ   

0
135
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মৌসুমি অক্ষরেখার কারণে আগামী কয়েক দিন বর্ষার বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি থামলেই ভ্যাপসা গরম বাড়বে দক্ষিণে। 
সোমবার প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে কারণে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।