
চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।
মুখ্যসচিবের মারফত মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন, মামলার নিষ্পত্তি যত দিন না হচ্ছে, তত দিন চাকরিহারা শিক্ষাকর্মীদের এই ভাতা দেবে রাজ্য সরকার।আগামী মাস অর্থাৎ মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্যও দাখিল হবে রিভিউ পিটিশন। নবান্ন সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেখানেই ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত।
তাই তাঁদের জন্য় বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক ২৫ হাজার এবংগ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদপ্তরকে যুক্ত করছে না রাজ্য।
