
চাঁদে সফলভাবে অবতরণের আগের মুহূর্তে যোগাযোগ হারিয়ে ফেলেছে জাপানের প্রথম বেসরকারি উদ্যেগের মহাকাশযান রেজিলিয়েন্স। ফলে শুক্রবার মিশনটি বাতিল ঘোষণা করেছে টোকিও ভিত্তিক প্রতিষ্ঠান আইস্পেস। বিশ্বের তৃতীয় বেসরকারি প্রতিষ্ঠান এবং আমেরিকার বাইরে প্রথম, যারা নিজেদের রোবোটিক ল্যান্ডার নিয়ন্ত্রণ করে চাঁদের মাটিতে সফলভাবে নামাতে পারবে বলে আশা করেছিল প্রতিষ্ঠানটি।
২০২৩ সালে প্রতিষ্ঠানটির আগের মিশনও ব্যর্থ হয়েছিল। আইস্পেসের প্রধান নির্বাহী তাকেশি হাকামাদ সাংবাদিকদের জানিয়েছেন, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের সম্ভাবনা কম থাকায় মিশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, অবতরণের সময় রেজিলিয়েন্স দ্রুত নীচে নামতে শুরু করলে মিশন কন্ট্রোল ইঞ্জিন চালু করে গতি কমানোর চেষ্টা করে।
