নবনীড়ে অরূপের ভাইফোঁটায় চাঁদের হাট, দুর্বারে দেবাশিস

0
197
ছবি সৌজন্যে : নিজস্ব
বাঁশদ্রোণীতে নবনীড় বৃদ্ধাশ্রমে আবাসিকদের থেকে ফোঁটা নিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠান ঘিরে ছিল চাঁদের হাট।
ওই অনুষ্ঠানে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে ঐন্দ্রিলা সেন, অপরাজিতা আঢ্য বাদ ছিল না কেউই। ভাইফোঁটার সঙ্গে বোনফোটাও পালন করল দুর্বার মহিলা সমন্বয় কমিটি। বুধবার নীলমণি মিত্র স্ট্রিটের দুর্বারের অফিসে ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, রামকৃষ্ণ বেদান্ত মঠের মহারাজ স্বামী বিদ্যানন্দ সহ বেশ কয়েকজন। অন্যদিকে আসানসোলের বিধায়ক অফিসে দলীয় নেতাকর্মীদের ভাইফোঁটা দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিকে এনকেডিএ-র চেয়ারম্যান হওয়ার পর কালীঘাটে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিয়েছেন কানন। বৃহস্পতিবার দুপুরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কালীঘাটের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়। দেড় ঘণ্টারও বেশি সময় ছিলেন সেখানে।
বেরিয়ে এসে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন দিদি যে পথ দেখান তিনি ওই পথেই চলেন। প্রথমবার কাউন্সিলর থেকে এখনও পর্যন্ত সবটাই দিদি ভাবনাচিন্তা করে করেছেন।