
গুগলের ডিপমাইন্ড তাদের নতুন এআই ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেল,ওয়েদারনেক্সট টু প্রকাশ করেছে। কোম্পানিটি বলছে, এই ভার্শণটি আগের তুলনায় আরও দ্রুত, নির্ভুল এবং হাই রেজুলিউশনের বিশ্বজুড়ে পূর্বাভাস দিতে পারবে।
মডেলটি তাপমাত্রা, বায়ুচাপ ও বাতাসের গতি এসব তথ্যসহ দু’ সপ্তাহ পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দিতে পারবে।গবেষকদের মতে, নতুন মডেলটি উষ্ণমণ্ডলীয় ঝড় বা হারিকেনের গতিপথ আরও ভালোভাবে ট্র্যাক করতে পারবে।এখন তিন দিন আগেই ঝড়ের পথ নির্ভুলভাবে দেওয়া সম্ভব হবে। আগের ভার্শনে সর্বোচ্চ দুই দিনের পূর্বাভাস দেওয়া যেত। ওয়েদারনেক্সট টু -এ ঘণ্টাভিত্তিক পূর্বাভাস যুক্ত হয়েছে। গুগল বলছে,এটি আগের মডেলের তুলনায় আট গুণ দ্রুত যা জ্বালানি-বাণিজ্যের মতো খাতে আরও নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।এটি আরও সূক্ষ্ম পূর্বাভাস দেয়। বিভিন্ন শিল্পে এক ঘণ্টা ব্যবধানের পূর্বাভাস অত্যন্ত প্রয়োজনীয়। এটি তাদের ব্যবসাকে আবহাওয়ানির্ভর বিভিন্ন ঝুঁকি থেকে আরও সুরক্ষা দেয়।সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে বলা হচ্ছে, এসব উন্নতির পেছনে রয়েছে নতুন পদ্ধতি।
আগের মডেলগুলোতে ছবি ও ভিডিও জেনারেশনের জন্য তৈরি মেশিন লার্নিং মডেল ব্যবহার করতে হতো যা একই ডেটা বারবার প্রক্রিয়াজাত করে সঠিক ফল পেত।নতুন মডেলটি এক ধাপে আউটপুট তৈরি করতে পারে ফলে ব্যয়বহুল এআই কম্পিউটিংয়ের ওপর নির্ভরতা কমেছে।
